যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের

দুই সপ্তাহের যুদ্ধবিরতির খবরে রাজপথে নেমে উল্লাস করেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা। আজ বুধবার ছবি: রয়টার্স
যুদ্ধে নিজেদের ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক আলোচনার আগেই ১০ দফার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে মানতে বাধ্য করেছে ইরান। এতে ভবিষ্যতে আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, নিষেধাজ্ঞা শিথিল করা, অঞ্চলটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা এবং ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী শুক্রবার এ প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর কথা রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওই আলোচনায় চুক্তি চূড়ান্ত করার দিকে অধিক মনোযোগ দেওয়া হবে। তবে ‘এর অর্থ এটা নয় যে, যুদ্ধ শেষ হয়ে গেছে’।
তথ্যসূত্র: মিডলইস্ট আই
ইসরায়েল এবং লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে লেবাননে ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
এএফপি জানিয়েছে, লেবাননে নিহতদের মধ্যে ১০২ জন নারী এবং ১৩০ শিশু। আহত হয়েছেন আরও ৪ হাজার ৮১২ জন।
https://www.profitablecpmratenetwork.com/e58t90k87?key=37a5595c76ad130cc1d75459f727e2a1ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু বলেন, এ যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না।
Comments
Post a Comment