মাথায় আঘাত করা হয় সেই শাবককে, ডোবায় নিয়ে বাঁচানোর চেষ্টা করেছিল মা হাতি
- Get link
- X
- Other Apps
প্রতিনিধিগত বৃহস্পতিবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়া এলাকার একটি ডোবা থেকে হাতির শাবকটির মরদেহ উদ্ধার করা হয়। https://www.profitablecpmratenetwork.com/e58t90k87?key=37a5595c76ad130cc1d75459f727e2a1 মারা যাওয়া শাবকটির বয়স দুই মাসের মতো।শাবকটির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত করেন কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তে শাবকটির মাথায় ও শরীরের কয়েকটি স্থানে আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। শাবকটির শরীরের ভেতরে অসুস্থতার কোনো লক্ষণ বা উপসর্গ দেখা যায়নি। ক্ষতচিহ্ন দেখে মনে হয়েছে, দূর থেকে ছোড়া শক্ত কোনো বস্তু বা পাথরে শাবকটি মাথায় আঘাত পেয়েছে।
ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, ‘অসুস্থ হয়ে কিংবা পাহাড় থেকে পড়ে নয়, হাতির শাবকটিকে হত্যা করা হয়েছে। বাঁচানোর চেষ্টার অংশ হিসেবেই মা হাতি তার শাবকটিকে হয়তো ডোবায় নিয়ে গেছে।’
গত মঙ্গলবার হাতির শাবকটি মরদেহ ডোবাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।https://www.profitablecpmratenetwork.com/e58t90k87?key=37a5595c76ad130cc1d75459f727e2a1 এ সময় শাবকটির পাশে মা হাতি এবং দলের এক পুরুষ হাতিকেও দেখা যায়। ঘোলা জলের অগভীর ডোবায় পড়ে থাকা শাবকটির মরদেহের কাছে ওই দুটি হাতি তিন দিন ধরে ঠাঁয় দাঁড়িয়ে ছিল। দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে অশ্রুসিক্ত হন এলাকার সাধারণ মানুষ আর বন বিভাগের কর্মকর্তারা। তিন দিন পর শোকার্ত মা হাতি ও পুরুষ হাতিটি ডোবার কাছ থেকে সরে গেলে শাবকটির মরদেহ উদ্ধার করা হয়।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment