লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
লেবাননে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি এক নারী প্রবাসী নিহত হয়েছেন। নিহত প্রবাসীর নাম দিপালী।

লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় বুধবার (৮ এপ্রিল) কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে এ হামলার শিকার হন তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকায়। তার বাবা নাম শেখ মোফাজ্জল ও মায়ের নাম রোজিনা খাতুন।

লেবাননে বাংলাদেশ দূতাবাস মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে দূতাবাস প্রয়োজনীয় কনস্যুলার সহায়তার উদ্যোগ নিয়েছে।প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই হামলায় https://www.profitablecpmratenetwork.com/e58t90k87?key=37a5595c76ad130cc1d75459f727e2a1 দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। স্থানীয় এক প্রতিবেশীর বরাত দিয়ে এসব তথ্য জানা গেলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।এদিকে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ শনাক্ত ও পরবর্তী প্রক্রিয়া নিয়ে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

Comments

Popular posts from this blog

How Democrats helped clear Trump’s path back to power...

Leeds beat West Ham in shoot-out to reach FA Cup semis for first time in 39 years