ট্রাম্পের চাওয়া এক কথায়, ‘ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না’

পাকিস্তানে ইরানি প্রতিনিধিদলের বিমানে মিনাব স্কুল হামলায় নিহতদের ছবি
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি প্রতিনিধিদলের বিমানের ভেতরের ছবিতে দেখা গেছে, আসনগুলোতে মিনাব স্কুল হামলায় নিহতদের ছবি ও তাঁদের জিনিসপত্র রাখা হয়েছে।
‘মিনাব ১৬৮’ নামের এ বিমানটি মূলত ওই হামলায় নিহত ১৬৮ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাজানো হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল শিশু।ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হবে, তা এক কথায় জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি হলো, ‘ইরানের জন্য কোনো পারমাণবিক অস্ত্র নয়।’
https://www.profitablecpmratenetwork.com/e58t90k87?key=37a5595c76ad130cc1d75459f727e2a1 ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির ৯৯ শতাংশ শর্তই হলো দেশটিকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখা।
ইরানে ইন্টারনেট সেবা বন্ধের মেয়াদ ১০০০ ঘণ্টা ছাড়াল
ইরানে সরকারি নির্দেশে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ রাখার সময় ১০০০ ঘণ্টা পার হয়েছে।
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এ তথ্য জানিয়েছে।
নেটব্লকস বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানে দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ব্যবহারের ওপর এ বিধিনিষেধ অব্যাহত রয়েছে।ট্রাম্পের চাওয়া এক কথায়, ‘ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না’
Comments
Post a Comment