উরেনিয়ামটি খুঁড়ে বের করতে চান ট্রাম্প, সমৃদ্ধকরণ চলবে জানালো ইরান

ইউরেনিয়াম: মাটি খুঁড়ে বের করতে চান ট্রাম্প, সমৃদ্ধকরণ চলবে জানালো ইরান
যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ১০ দফার ৬ ও ৭ নম্বরে ইউরেনিয়াম সম্পর্কিত শর্ত দেওয়া হয়েছে। এখানে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তবে আন্তর্জাতিক আইন মেনে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, ইরানের ধ্বংস স্তূপের নিচে চাপা পড়া ৪৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম মাটি খুঁড়ে খুঁজে বের করে হস্তান্তর করতে হবে।

ট্রাম্প প্রশাসনের এমন দাবির পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইরানের উপ-রাষ্ট্রপতি ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কখনোই তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থামাতে পারবে না।

মোহাম্মদ ইসমাইলি বলেন, ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমিত করার লক্ষ্যে প্রতিপক্ষদের দাবি ও বক্তব্য কেবলই কল্পনা, যা তাদের সঙ্গেই কবরস্থ হবে।ইসমাইলির মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে আগ্রাসন কোনো ফল দেয়নি, আর এখন তারা আলোচনার মাধ্যমে তেহরানের কাছ থেকে ছাড় আদায় করতে চাইছে।

এদিকে দ্য হিল সংবাদমাধ্যমের তথ্য মতে, গত জুনে ১২ দিনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় একটি স্থাপনার ধ্বংসস্তূপের নিচে ইউরেনিয়াম লুকানো রয়েছে বলে ধারণা করা পারমাণবিক সামগ্রী হস্তান্তরের বিষয়ে ইরান কোনো প্রতিশ্রুতি দিয়েছে বলে মনে হচ্ছে না।

https://www.profitablecpmratenetwork.com/e58t90k87?key=37a5595c76ad130cc1d75459f727e2a1২০২৫ সালের ২২ জুন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, মার্কিন বিমানবাহিনী ও মার্কিন নৌবাহিনী একযোগে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা এবং ইসফাহানে অবস্থিত একটি অনির্দিষ্ট কেন্দ্র।উরেনিয়ামটি খুঁড়ে বের করতে চান ট্রাম্প, সমৃদ্ধকরণ চলবে জানালো ইরানএই হামলায় নর্থরপ বি-২ স্পিরিট স্টেলথ বোমার দ্বারা বহনযোগ্য ৩০,০০০ পাউন্ড ওজনের এক ডজনেরও বেশি জিবিইউ-৫৭ সিরিজের বোমা এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।

Comments

Popular posts from this blog

How Democrats helped clear Trump’s path back to power...

Leeds beat West Ham in shoot-out to reach FA Cup semis for first time in 39 years