পাম্পে থাকছেন না ‘ট্যাগ অফিসার’, তেল বিতরণে সেই বিশৃঙ্খলা
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও ভোক্তা পর্যায়ে শৃঙ্খলা নিশ্চিতে তেলের পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে সরকার। চট্টগ্রাম মহানগরে ৬২ জন ট্যাগ অফিসার নিয়োগ দিলেও তাদের উপস্থিতির প্রমাণ মিলছে না অধিকাংশ পাম্পে। ফলে পাম্পে চলছে আগের মতোই বিশৃঙ্খলা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এ চিত্র দেখা যায়। এর আগে মঙ্গল ও বুধবার নগরের নতুনব্রিজ, বহদ্দারহাট, মুরাদপুর, পাঁচলাইশ, অক্সিজেন, ডবলমুরিং, নাসিরাবাদ, গণি বেকারি মোড়সহ বিভিন্ন এলাকার একাধিক পেট্রোল পাম্প ঘুরেও দেখা যায় একই চিত্র।কোথাও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতি পাওয়া যায়নি। কোনো পাম্পে হাজিরা দিয়ে চলে গেছেন, কোনো পাম্পে একেবারেই অনুপস্থিত ছিলেন। অধিকাংশ পাম্পে বিক্রয় কার্যক্রমে কোনো দৃশ্যমান তদারকি চোখে পড়েনি। ফলে আগের মতোই বিশৃঙ্খলার মধ্য দিয়ে বিতরণ করা হচ্ছে তেল।
পরে কথা বলে জানা যায়, বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা চলে গেছেন। আবার কেউ অসুস্থতা, কেউ কাজের বাহানা দিয়ে তেল দেওয়া শুরু করে দিয়ে চলে গেছেন।
কেন ট্যাগ অফিসার নিয়োগ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলা, তেলের কৃত্রিম সংকট রোধ, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও স্বচ্ছ রাখতে সরকার দেশের সব ফিলিং স্টেশনে গত ৩১ মার্চ ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেয়। চট্টগ্রাম মহানগরে এ সংখ্যা ৬২।
ট্যাগ অফিসারদেরও নির্দিষ্ট অফিস আছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তারা এটা পালন করছেন। প্রজ্ঞাপনে দেওয়া দায়িত্ব অনুযায়ী, প্রতিটি পাম্পে দিনে তিনবার সকাল, দুপুর ও সন্ধ্যায় গিয়ে স্টক আপডেট বাধ্যতামূলক। যতক্ষণ তেল দেবে ততক্ষণ তাদের উপস্থিত থাকতে হবে এমন কোনো কথা লেখা প্রজ্ঞাপনে নেই।-চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন
এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো পাম্পে জ্বালানি তেল সঠিক মাপে বিক্রি নিশ্চিত করা এবং টিপ-রড বা স্টিক ব্যবহার করে মজুত তদারকি করা। এছাড়া ফিলিং স্টেশনের দৈনিক রেকর্ড নেওয়া, তেল গ্রহণ ও বিক্রির রেকর্ড রেজিস্টার মনিটরিং, ডিসপেন্সিং মেশিনের পরিমাণ তদারকি করবেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
https://www.profitablecpmratenetwork.com/e58t90k87?key=37a5595c76ad130cc1d75459f727e2a1কেন ট্যাগ অফিসার নিয়োগ

Comments
Post a Comment