পশ্চিমবঙ্গের নির্বাচন যে পাঁচটি কারণে অন্য রাজ্যের থেকে আলাদা...
পশ্চিমবঙ্গের নির্বাচন যে পাঁচটি কারণে অন্য রাজ্যের থেকে আলাদা...
ভারতে আগামী মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে – যেগুলো হল যথাক্রমে আসাম, কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাডু ও পন্ডিচেরি।
ভারতে আগামী মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে – যেগুলো হল যথাক্রমে আসাম, কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাডু ও পন্ডিচেরি।এর মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি সর্বত্রই মাত্র একদিনে ভোটগ্রহণ সম্পন্ন হবে – কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে দুই দফায়, ২৩শে ও ২৯শে এপ্রিল।
তবে সাম্প্রতিককালে দেখা গেছে, পশ্চিমবঙ্গে ছয়, সাত বা এমন কী আট দফাতেও ভোট নেওয়া হয়েছে –https://www.profitablecpmratenetwork.com/e58t90k87?key=37a5595c76ad130cc1d75459f727e2a1 সেই তুলনায় ওই রাজ্যে এবারের ভোটগ্রহণের পর্ব অনেকটাই সংক্ষিপ্ত, এক মাসের জায়গায় মাত্র এক সপ্তাহ।
তবে এটাই একমাত্র কারণ নয় যে পশ্চিমবঙ্গের নির্বাচনী চালচিত্র দেশের বাকি রাজ্যগুলোর চেয়ে অনেকটাই আলাদা।
বস্তুত দেশের চার-পাঁচটি রাজ্যে ভোট হবে ঠিকই, কিন্তু দিল্লিতে জাতীয় পর্যায়ের গণমাধ্যমেও দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আগ্রহ যেন পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরেই।
Comments
Post a Comment