'সংগঠিত হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ'
'সংগঠিত হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ'
বণিক বার্তা পত্রিকার খবর - সংগঠিত হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
এ খবরে বলা হয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এলেও দলটির অভ্যন্তরে শেখ পরিবারের প্রভাব এখনো অটুট রয়েছে।
২০২৪ সালের ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর দলটির কার্যক্রম নিষিদ্ধ হলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বার্তা দেওয়ার ক্ষেত্রে তারাই এখনো নেতৃত্ব দিচ্ছেন।
https://www.profitablecpmratenetwork.com/e58t90k87?key=37a5595c76ad130cc1d75459f727e2a1আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকলেও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে সক্রিয় থাকার চেষ্টা করছেন।
দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশনাও দেওয়া হচ্ছে।দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা নিয়মিত বিবৃতি ও অডিও বার্তার মাধ্যমে মতামত দিচ্ছেন এবং অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
তবে এখনো পর্যন্ত তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি বা ভিডিও মাধ্যমে উপস্থিত হতে দেখা যায়নি।

Comments
Post a Comment